নয়াদিল্লি পৌঁছেছে বাংলাদেশের ১০০ যুব প্রতিনিধি

আপডেট : ১২ অক্টোবর ২০২২, ২১:৫৬

সাংবাদিক, ক্রীড়াবিদ, চিকিৎসক, শিল্পী ও প্রকৌশলীসহ বাংলাদেশের ১০০ যুব প্রতিনিধিদের একটি দল নয়াদিল্লি পৌঁছেছে। বুধবার (১২ অক্টোবর)  স্থানীয় সময় দুপুর ২ টায় নয়াদিল্লি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তাদের বহনকারী বিমানটি।

বিমানবন্দরে যুব প্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নেন ভারতের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা। 

পরে তিনটি বাসে করে যুব প্রতিনিধিদের প্রাইম মিনিস্টার মিউজিয়ামে নিয়ে যাওয়া হয়। তারা পুরো মিউজিয়াম ঘুরে দেখেন।

এর আগে বেলা ১২টায় বাংলাদেশ বিমানে করে নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা দেন ইয়ুথ ডেলিগেশনের সদস্যরা। ৮ দিনের সফর শেষে ২০ অক্টোবর তাদের দেশে ফেরার কথা রয়েছে।

‘বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন প্রোগ্রাম’ ২০১২ সালে যাত্রা শুরু করে। এ বছরে বাংলাদেশ ইয়ুথ ডেলিগেটদের ভারত সফর আয়োজন হিসেবে অষ্টম। এবার ঢাকার বাইরে রাজশাহী ও চট্টগ্রামে প্রথম ডেলিগেট বাছাইয়ের জন্য অডিশন হয়েছে। এ প্রক্রিয়াটি ব্যাপকভাবে সমাদৃত হয়।

ইত্তেফাক/এএইচপি