গঙ্গাচড়ায় পানিতে ডুবে মারফুল(১৩) নামে এক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার নোহালী ইউনিয়নের পুর্বকচুয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই গ্রামের মোবারক মিয়া তার বাকপ্রতিবন্ধী ছেলে মারফুল নিয়ে আজ সকাল ৯ টার দিকে উত্তর গনেশ এলাকার ঘাঘট ক্যানেলে ধান কাটতে যায়। পরে মারফুল ঘাঘট নদীতে বালু উত্তোলন করা গর্তের পানিতে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবরিদল সকাল সাড়ে ১০ টার দিকে তার মৃতদেহ গর্ত থেকে উদ্ধার করে।
গঙ্গাচড়া মডেল থানার ওসি (তদন্ত)সুশান্ত কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এমআরএম
