‘স্ত্রী অদল-বদল খেলায়’ নারাজ, নারীকে পেটালেন স্বামী  

আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ১৬:০৩

সঙ্গী অদলবদল খেলায় রাজি না হওয়ায় নিজের স্ত্রীকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ভারতের রাজস্থান রাজ্যের বিকান শহরের এক হোটেলে ঘটেছে এ ঘটনা। গতকাল রোববার দেশটির কর্মকর্তারা এই তথ্য জানান। খবর এনডিটিভির।

রিপোর্ট, এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ভোপালে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, বিকানের পাঁচ তারকা হোটেলের ম্যানেজার হিসেবে কাজ করেন অভিযুক্ত ব্যক্তি। 

পুলিশি অভিযোগে ভুক্তভোগী নারী বলেন, আম্মার (ভুক্তভোগী নারীর স্বামী) তাকে হোটেল রুমে আটকে রাখে এবং তার ফোন কেড়ে নেয়। এরপর দুদিন পর মদ্যপ অবস্থায় আম্মার বিকানে ফেরে। মদ, ড্রাগ, অনেক মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক, এমনকি ছেলের সঙ্গেও শারীরিক সম্পর্ক আম্মারের কাছে স্বাভাবিক। 

অভিযোগে ওই নারী আরও বলেন, ‘আমার স্বামী আমাকে স্ত্রী অদল-বদল খেলায় অংশ নিতে বলে। কিন্তু আমি যখন তা প্রত্যাখ্যান করি সে আমাকে মারধর করে এবং আমাকে অসংস্কৃত এবং আমার সঙ্গে অস্বাভাবিক শারীরিক সম্পর্ক করে।’ এই খেলায় রাজি না হওয়ায় তার ওপর অনেক নির্যাতন করলেও তিনি রাজি হননি বলে জানান ভুক্তভোগী নারী।

এ ছাড়া পুলিশি অভিযোগে বলা হয়েছে, ভুক্তভোগী নারীর কাছে তার স্বামীসহ পরিবারের লোকজন ৫০ লাখ রুপি যৌতুকও দাবি করে। এই ঘটনার পর ভুক্তভোগী নারী তার মা-বাবার বাসায় চলে যান। সেখানে আম্মার ও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এই ঘটনার তদন্ত চলছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

ইত্তেফাক/এসআর