নাটোরে ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছে বড় ভাই

আপডেট : ১৪ জুন ২০১৯, ১৫:৫৩

নাটোরের সিংড়ায় জমিজমা সংক্রান্ত বিষয়ের জের ধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাইকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল ৭টার দিকে সিংড়া উপজেলার পুটিমারী গ্রামের আব্দুল কাদেরের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম হেদায়েত (১২)। দুপুর ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রতিবেশীরা জানান, শুক্রবার সকালে হেদায়েত নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় ছিলো। এ সময় তার সৎ বড় ভাই এসাহাক তাকে এলোপাথাড়ি কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রামেক হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আরো পড়ুন: ‘ওমান উপসাগরে হামলায় ইরান জড়িত নেই’

স্থানীয়রা জানিয়েছে, ওই গ্রামের আব্দুল কাদের দুই সন্তানদের সম্পত্তি ভাগ করে দেন। কিন্তু দীর্ঘদিন থেকে এ নিয়ে ভাইয়ে ভাইয়ে বিরোধ ছিলো। কাদেরের ছোট সন্তান হেদায়েতকে সম্পত্তি দেওয়াকে মেনে নিতে পারেনি ইসাহক আলী শুভ, এজন্য সে পূর্ব পরিকল্পিতভাবে ঘুমন্ত অবস্থায় ছোট ভাইয়ের ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। পরে তাকে উদ্ধার করে প্রথমে সিংড়া পরে অবস্থার অবনতি ঘটলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মৃত্যু ঘটে। 

সিংড়া থানার অফিসার ইনচার্জ ওসি মনিরুল ইসলাম বলেন, এ বিষয়ে সরেজমিনে গিয়ে বিস্তারিত শুনে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/জেডএইচ