অবশেষে বিয়ে করছেন বিলাওয়াল ভুট্টো!

আপডেট : ২০ অক্টোবর ২০২২, ২৩:২২

অবশেষে বিয়ে করতে যাচ্ছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান ও পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো। দেশটির একাধিক গণমাধ্যম বলছে, পিপিপির প্রতিষ্ঠাতা সদস্য রুকিয়া খানম সুমরোর কন্যা মাহনূর সুমরোর সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন তিনি। তবে বিয়ের দিন-তারিখ সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।

 

গেলো মাসেও বেশ কয়েকবার বিয়ে নিয়ে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে বিলাওয়াল ভুট্টো জারদারিকে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, এক সাংবাদিক বিলাওয়ালকে জিজ্ঞেস করেন, পাকিস্তানের বন্ধুরা জানতে চায় আপনার বিয়ে নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা? 

উত্তরে বিলাওয়াল বলেছিলেন, অবশ্যই আছে। এরপরই তিনি সেখান থেকে চলে যান।

ইত্তেফাক/জেডএইচডি