‘ভুল ভাঙাতে ভুল করা’
এটিএন বাংলায় প্রচারিত বরেণ্য নির্মাতা হানিফ সংকেতের ঈদের নাটক ‘ভুল ভাঙাতে ভুল করা’ পুনঃপ্রচার করা হবে আজ রাত ৯টায়। প্রশংসিত এই নাটকের গল্পে দেখা যাবে, পরিবারের কর্তাব্যক্তি চলতে ফিরতে কোথাও কোনো অসঙ্গতি বা সমস্যা দেখলেই তিনি উত্তেজিত হন এবং নানাভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। কিন্তু পরিবারের সদস্যরা তাঁর এসব কর্মকাণ্ডে অত্যন্ত বিরক্ত। মা-বাবা-চাচা-পুত্র-পুত্রবধূসহ পরিবারের সদস্যদের সাথে প্রায়ই তাঁর এই ভুল করা আর ভুল ধরা নিয়ে ঘটতে থাকে নানা ঘটনা। নাটকে রয়েছে সুন্দর গল্পের গাঁথুনি, চমত্কার সংলাপ, মানবিক ও সামাজিক বক্তব্য। যা মানুষকে উদ্দীপ্ত আর সচেতন করবে। আর এখানেই হানিফ সংকেতের মুন্সিয়ানা।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, সাঈদ বাবু, কে এস ফিরোজ, মাসুদ আলী খান, শেলী আহসান প্রমুখ।
