মাহবুব শরীফ
ব্রাউজারের ভিন্ন লুক নিয়ে এবার হাজির হলো অপেরা। সম্প্রতি অপেরা তাদের নতুন ব্রাউজার ‘অপেরা জিএক্স’ উন্মুক্ত করেছে ব্যবহারকারীদের জন্য। প্রত্যেকটি ব্রাউজারের আলাদা কিছু নিজস্বতা রয়েছে। অপেরা জিএক্সও ঠিক তেমনি। এটি হলো সম্প্রতির আলোচিত গেমিং ব্রাউজার।
জেইকিউআইইথ্রি ২০১৯ ইভেন্টে অপেরা তাদের এই নতুন ‘গেমিং’ ব্রাউজার উন্মুক্ত করেছে। এই ব্রাউজারটি তাঁদের মতে গেমারদের জন্য তৈরি করা। মূলত, এই ব্রাউজারটির ইউজার ইন্টারফেসটি ডিজাইন করা হয়েছে গেমারদের কথা মাথায় রেখে। ডার্ক, আরজিবি থিম সবকিছু মিলিয়ে গেমারদের পছন্দ হবে এমন একটি ইউজার ইন্টারফেস তৈরি করেছে অপেরা। এই ব্রাউজারটির ফার্স্ট ভার্সনটি নিয়েই সাজানো হয়েছে লেখাটি যেটি আপনি এই মুহূর্তেই ডাউনলোড করতে পারবেন।
অপেরার ক্লাসিক ব্রাউজারটির ইউজার ইন্টারফেসকে কিছুটা কাস্টোমাইজ করে গেমিং থিম দেওয়া ছাড়াও আরো ছোট ছোট নতুন কিছু ফিচারও অ্যাড করা হয়েছে এই গেমিং ব্রাউজারে যা গেমার ছাড়াও পিসি হার্ডওয়্যার গিকদেরকে খুশি করতে পারে।
এই গেমিং ব্রাউজারে এমন কিছু ছোট ছোট টুইক আছে যেগুলো আরো অনেক মেইনস্ট্রিম ব্রাউজারগুলোতে নেই। তবে অপেরা জিএক্স ব্রাউজারের সবথেকে হাইলাইটেড ফিচারটি হচ্ছে, Opera GX নামের একটি নতুন ব্রাউজার প্যানেল যেটির সাহায্যে ইউজাররা নিজের ইচ্ছামতো ব্রাউজারের সিপিইউ এবং র্যাম ইউজেস কনট্রোল করতে পারবে বা লিমিট করতে পারবে। মেইনস্ট্রিম সব ডেস্কটপ ব্রাউজারগুলো অনেক বেশি রিসোর্স হাংরি হওয়ার জন্য বিখ্যাত। গুগল ক্রোম নিজেই এর একটি অন্যতম উদাহরণ। তবে অপেরা জিএক্স ব্রাউজারে র্যাম এবং সিপিইউ ইউজেস নিজের ইচ্ছামতো কনট্রোল করে এই সমস্যার কিছুটা সমাধান করা সম্ভব হবে। এছাড়া ব্রাউজার রানিং থাকার সময় ব্রাউজারটি কতটুকু র্যাম এবং সিপিইউ কতটুকু ইউজ হচ্ছে সেটারও লাইভ রিপোর্ট দেখা যাবে এই Opera GX প্যানেলে। এছাড়া গেমিং ফোকাসড ব্রাউজার হওয়ায় ব্রাউজারের মেইন পেজ বা স্টার্ট পেজে অন্য কিছু না রেখে রাখা হয়েছে একটি গেমিং নিউজ প্যানেল যেখানে গেমিং রিলেটেড বিভিন্ন ধরনের ট্রেন্ডিং নিউজ, ডিলস ইত্যাদি শো করবে। তবে শুধুমাত্র গেমিং নিউজ নয়, সেখানে টেকনোলজি এবং বিনোদন রিলেটেড বিভিন্ন নিউজও দেখা যাবে যদি আপনি সেভাবে প্যানেলটিকে কাস্টোমাইজ করেন।
ক্লাসিক অপেরা ব্রাউজারের মতো এই ব্রাউজারের লেফট সাইডেও একটি সাইডবার থাকবে যেখানে বিভিন্ন ধরনের সার্ভিসের কুইক শর্টকাট থাকে। যেমন, যে-কোনো ওয়েবসাইট ব্রাউজ করার সময় ওয়েবসাইট থেকে না বেরিয়েই একইসঙ্গে ফেসবুক মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে অথবা টেলিগ্রামে কারো সঙ্গে চ্যাট করার সুবিধা। তবে গেমিং ব্রাউজার হওয়ায় এই সাইডবারটিকেও কাস্টোমাইজ করা হয়েছে। এই বারে Twitch এর জন্য নতুন এলিমেন্টও অ্যাড করা হয়েছে যার সাহায্যে এখন এই কুইক শর্টকাট থেকে Twitch ও ব্যবহার করা যাবে। আপনি যদি গেমার হয়ে থাকেন এবং গেম স্ট্রিমিং-এর ফ্যান হয়ে থাকেন, তাহলে আপনি অবশ্যই জানেন গেমিং বা মেইনলি গেম স্ট্রিমিং কমিউনিটিতে Twitch কতটা ইম্পরট্যান্ট একটি প্লাটফর্ম।
তবে অপেরা জিএক্স ব্রাউজারের সব ফিচারগুলোর মধ্যে আমার কাছে সবথেকে ভালো লেগেছে যেটি তা হচ্ছে যে-কোনো গেমিং প্রিফারেলসের মতো এর কাস্টোমাইজেবল আরজিবি লাইটিং। এই ব্রাউজারটির ডিফল্ট থিমটি রেড এবং ডিফল্ট থিমটিও যথেষ্ট সুন্দর। আপনি যদি সবকিছুতে গেমিং থিম বা গেমিং ভাইবস পছন্দ করেন, তাহলে অপেরা জিএক্স ব্রাউজারের থিমটি আপনার ভালো লাগতে বাধ্য।
আপনি এই ব্রাউজারের কালার এবং থিম সম্পূর্ণ নিজের ইচ্ছামতো কাস্টোমাইজ করতে পারবেন। আর ব্রাউজার ট্যাবের আউটলাইন এবং উইন্ডো বাটনগুলোতে এই থিমটি দেখতে এক কথায় স্টানিং লাগে। এছাড়া ব্রাউজারের ভেতরের এনিমেশনগুলোও চেঞ্জ করতে পারবেন। আমি নিঃসন্দেহে বলতে পারি, আমার লাইফে দেখা সবথেকে সুন্দর ব্রাউজার থিম বা ডিজাইন এই অপেরা জিএক্স ব্রাউজারে আছে।
এছাড়া অপেরা ক্লাসিক ব্রাউজারের এক্সক্লুসিভ ফিচারস যেমন বিল্ট ইন ফ্রি ভিপিএন, বিল্ট ইন অ্যাড-ব্লকার ইত্যাদি সবকিছুই থাকছে অপেরা জিএক্স ব্রাউজারে। তাই আপনি যদি আগে থেকে অপেরা ক্লাসিক ব্রাউজার ইউজার হয়ে থাকেন, তাহলে আপনি অপেরা জিএক্স ব্রাউজারে সুইচ করতেই পারেন নতুন প্রাইমারি ব্রাউজার হিসেবে। ব্রাউজারটি ডাউনলোড করা যাবে https://www.opera.com/gx#start ঠিকানা থেকে।
