বৈদ্যুতিক গোলযোগের অভিযোগ জানানো যাবে কন্ট্রোল রুমে

আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ০১:৪৪

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক ঝড়বৃষ্টি হচ্ছে। প্রবল বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ার ফলে বিভিন্ন জায়গায় বিদ্যুতের খুঁটি ও সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্থ হয়েছে। কোথাও কোথাও লাইন ছিঁড়ে পড়ে দুর্ঘটনার ঝুঁকি দেখা দিয়েছে। এ অবস্থায় বিদ্যুৎ বিতরণ ও সঞ্চালন লাইনের ক্ষয়ক্ষতি তদারকির জন্য বিদ্যুৎ বিভাগ ও এর আওতাধীন দফতরের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। 

বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে কন্ট্রোল রুমসমূহের নম্বর জানিয়েছে।

১. বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি): 017-926-23467, 8900575
২. বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি): কেন্দ্রীয় অভিযোগ কেন্দ্র:  01708149502-3, নিয়ন্ত্রণ কক্ষ: 01819228616, 02-223354646
৩. ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লি. (ডেসকো): কেন্দ্রীয় অভিযোগ কেন্দ্র: 02-8900501, 01713090586, 01324435981.
৪. ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি.: (ডিপিডিসি): কন্ট্রোল রুম নাম্বার: 02223364800; 02223363000, 01321137195
৫. নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লি.: (নেসকো): রাজশাহী জোন— +8801755582300, রংপুর জোন— +8801715041240 
৬. ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি.: (ওজোপাডিকো) কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ: 02477724472, 01755568781, কল সেন্টার নাম্বার: 16117

উপরিউক্ত নম্বরে যোগাযোগ করে সংশ্লিষ্ট এলাকাসমূহের বিদ্যুৎ সরবরাহ ও গোলযোগ সংক্রান্ত তথ্য জানানো যাবে।

ইত্তেফাক/এসটিএম