নিজেদের মাটিতে চলমান টি-২০ বিশ্বকাপে প্রথম ম্যাচ হেরে ব্যাকফুটে চলে গেছে অস্ট্রেলিয়া। মঙ্গলবার (২৫ অক্টোবর) নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে অজিরা। কিন্তু তার আগেই দুঃসংবাদ সঙ্গী হয়েছে তাদের । ম্যাচ শুরুর আগে জানা যায় করোনা আক্রান্ত হয়েছেন অজি লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। আর তাই অস্ট্রেলিয়ার একাদশে নেই জাম্পা। টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন অজি অধিনায়ক অ্যারোন ফিঞ্চ।
যদিও এবারের বিশ্বকাপে করোনা আক্রান্ত হয়েও খেলার অনুমতি ছিল যেকোনো ক্রিকেটারের। করোনা আক্রান্ত হয়েও দুই দিন আগেই আয়ারল্যান্ডের হয়ে মাঠে নামার নজির গড়ে ফেলে ছিলেন জর্জ্জ ডকরেল। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে একাদশে নেই অ্যাডাম জাম্পা। তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে স্পিন অলরাউন্ডার অ্যাশটন অ্যাগার।
অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েড, অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও মিচেল স্টার্ক।
শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালঙ্কা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসরাঙ্গা, চমিকা করুণারত্নে, মাহেশ থিকশানা, লাহিরু কুমারা ও বিনুরা ফার্নান্দো।
