রাতে বদন খেলা... এ যেন হারিয়ে যাওয়া দিন ফিরে পাওয়া

আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ১১:৫৪

সন্ধ্যা থেকে রাত। রাত গড়িয়ে ফজরের আজানের আগ মুহূর্ত পর্যন্ত চলে খেলা। হারিয়ে যাওয়া সেই ঐহিত্যবাহী গ্রাম বাংলার ‌‌বদন খেলা চলে তানোর উপজেলার ভালুকাকান্দর হাট চত্বরে। খেলাটির আয়োজন করেন ভালুকান্দর তরুণ সংঘ। এতে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাদেমুন নবী চৌধুরী।

হালকা শীত শীত উষ্ণ হাওয়ার মাঝে যেন কমতি ছিলো না দর্শকের। দড়ি দিয়ে লম্বা করে বিদ্যুতের বাতি জালিয়ে চলে রাতভর এই খেলা। 

এ নিয়ে এ প্রতিবেদককে খেলা দেখতে আসা তানোর প্রকাশনগর মিতালী সংঘের সাধারণ সম্পাদক সেতাউর রহমান সেতু বলেন, ‘গ্রামীণ ঐতিহ্য ধারণ করে ঐতিহাসিক ভালকুকান্দর হাটে চলছে বদন খেলা। রাফিউনের আমন্ত্রণে খেলা দেখতে এসেছি। ফজরের আগ পর্যন্ত চলবে বদন খেলাটি। খেলা দেখে মনে হচ্ছে এ যেন হারিয়ে যাওয়া দিন ফিরে পেলাম।’

এ নিয়ে তানোর কলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাদেমুন নবী চৌধুরী বলেন, হারিয়ে যাওয়া গ্রাম বাংলার বদন খেলাটির আয়োজকদের ধন্যবাদ জানাই। কালের পরিক্রমায় বিদেশি খেলাগুলো হয়ে উঠেছে বাংলাদেশের প্রধান খেলা। আর হারিয়ে যেতে বসেছে দেশীয় খেলা। দেশীয় খেলাগুলোকে প্রধান রেখে বিদেশি খেলাগুলো খেলতে হবে। তবেই  হারিয়ে যাওয়া আমাদের ঐতিহ্যের বদন খেলা টিকিয়ে রাখা সম্ভব হবে। 

 

 

 

ইত্তেফাক/পিও