ঢাকায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ইউএস ট্রেড শো-২০২২। এই মেলায় ‘ব্লেইজ্ ও স্কিন’ অংশ নিয়েছে। প্যাভেলিয়ন উদ্বোধন করেছেন আমেরিকান সহকারী বাণিজ্যমন্ত্রী অরুণ ভ্যানকাটারাম্যান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আমরিকান রাষ্ট্রদূতসহ রিমার্ক-এর কর্মকর্তাবৃন্দ।
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হচ্ছে ইউএস ট্রেড শো। গত ২৭ তারিখ থেকে শুরু হওয়া শো চলবে আগামীকাল পর্যন্ত।
আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাসের যৌথ পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই শোতে থাকছে বিখ্যাত কিছু আমেরিকান পণ্য ও সেবার প্রদর্শনী।
ব্লেইজ্ ও স্কিন ব্র্যান্ডটি, এর মনমাতানো সুবাসজড়িত স্কিন কেয়ার প্রোডাক্টগুলোর জন্য বিখ্যাত। এই ব্র্যান্ডের প্রতিটি প্রোডাক্টের নিয়মিত ব্যবহার, ত্বকের সৌন্দর্য যেমন নিশ্চিত করে, পাশাপাশি এর মনমাতানো সুঘ্রাণ ভোক্তাকে প্রতিদিনের রূপচর্চায় উদ্বুদ্ধ করে।
এই ব্র্যান্ডের শাওয়ার জেল লাইন আপে আছে স্ট্যারি নাইট এবং কোকোনাট ও রেইনবো ওয়েসিস। বডি লোশন লাইন আপে আছে ট্রপিক্যাল ফ্রুট ও ক্ল্যাসি ফ্রেগরেন্সে সমৃদ্ধ অ্যাম্বার সানশাইন, মুনলাইট অরোরা। বডি জেলি লাইন আপে আছে লং লাস্টিং হাইড্রেটিং ইফেক্টযুক্ত ২টি প্রোডাক্ট, এন্ডলেস ওশান ও সামার স্মুদি। বডি স্ক্রাব লাইন আপে আছে ২টি প্রোডাক্ট কাম ক্লোজার এবং ফেস স্ক্রাব ক্রাশড টুগেদার। আরও আছে বার্চ ওয়াটার, হাইড্রো লাইজড রাইস প্রোটিন ও ভিটামিন ই সমৃদ্ধ ক্লাউড ফেস ক্রিম, ওহ! ভ্যানিলা। এ ছাড়াও এই ব্র্যান্ডে আছে হোয়াইট ব্ল্যাক ফেস মাস্ক নো কম্প্রোমাইজ, স্লিপিং মাস্ক এলিভেনথ আওয়ার, গ্রিন ক্লে মাস্ক স্প্রিং ফ্রস্ট।
ব্লেইজ্ ও স্কিনের গ্লো ও টাইম লাইন আপে আছে বিভিন্ন কার্যকরী উপাদানে সমৃদ্ধ টোনার এবং সিরাম। মেকআপ রিমুভারের জন্য আছে ওয়াইপ অফ ইজি নামে মাইসেলার ওয়াটার।
ইউএস ট্রেড শোতে ব্লেইজ্ ও স্কিন-এর প্যাভিলিয়নে এসব পণ্য প্রদর্শিত হচ্ছে।
উল্লেখ্য, শোতে বিখ্যাত সেলিব্রেটি, বিউটিশিয়ান, ইনফ্লুয়েন্সার এবং বিভিন্ন সেক্টরের ব্যবসায়ীরা উপস্থিত থাকবেন। ২৮তম এই আসরটি চলবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। সবার জন্য উন্মুক্ত এই ইভেন্টের টিকিট পাওয়া যাবে প্রদর্শনীর গেটে। ছাত্র ছাত্রীরা পরিচয়পত্র দেখানোর মাধ্যমে বিনামূল্যে প্রবেশের সুযোগ পাবেন।
