পাওয়ার প্লেতে ধুকছে লঙ্কানরা

আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ১৭:৩৭

টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের দেওয়া ১৬৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ধুঁকছে শ্রীলঙ্কা। পাওয়ার প্লেতে ৪ উইকেট হারিয়ে ২৪ রান সংগ্রহ করেছে লঙ্কানরা। শনিবার টস জিতে প্রথমে ব্যাট করে ১৬৭ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।

১৬৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় লঙ্কানরা। প্রথম ওভারের পঞ্চম বলে আউট হন পাথুম নিশানকা। স্কোরবোর্ডে রান তোলার আগেই সাজঘরে ফিরে যান তিনি। এরপর দ্বিতীয় ওভারে আরেক ওপেনার কুশাল মেন্ডিসও ফিরে যান সাজঘরে। দলীয় ৪ রানে ৩ বলে ৪ রান করে ফিরে যান তিনি। এরপর দ্বিতীয় ওভারের শেষ বলে ক্রিজে এসেই আউট হন ধনাঞ্জয়া ডি সিলভা। ৩ বল খেলে শূন্য হাতে ফিরে যান তিনি। দুই জনকেই সাজঘরে ফেরান পেসার বোল্ট।

এরপর চতুর্থ ওভারের তৃতীয় বলে আবারও উইকেট হারায় শ্রীলঙ্কা। দলীয় ৮ রানে ৮ বলে ৪ রান করে আউট হন চারিথা আসালাঙ্কা। শেষ পর্যন্ত ৬ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২৪ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। ভানুকা রাজাপাকশে ৯ বলে ১২ ও চামিকা করুনারত্নে ৭ বলে ৩ রান করে ক্রিজে আছেন।    

ইত্তেফাক/জেডএইচ