চাঁদপুরে নকল পণ্য তৈরির কারখানার সন্ধান আটক এক

আপডেট : ১৪ জুন ২০১৯, ২২:০৯

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর শহরের নিউ ট্রাকরোড মস্তানবাড়ি এলাকায় কোস্টগার্ড টহল সদস্যরা অভিযান চালিয়ে অভিজাত ব্র্যান্ডের নকল পণ্য তৈরির কারখানার সন্ধান পেয়েছে। এ সময় বিপুল পরিমাণ পলিথিনসহ মালামাল জব্দ ও একজনকে আটক করা হয়েছে।

শুক্রবার দুপুর ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এই অভিযান পরিচালনা করেন।

চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আব্দুল্লাহ আল মাহমুদ জামান জানিয়েছেন, নকল পণ্য কারখানার মালিক মোতালেব অভিযানের টের পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে যায়। পরে ওই বাড়ির মালিকের বোন মাকছুদাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।