টুয়েলভ ক্লদিং-এর উইন্টার কালেকশন

আপডেট : ৩১ অক্টোবর ২০২২, ১৫:৫৩

আধুনিক জীবনযাপনে পোশাকের স্বাচ্ছন্দ্য যেন নিজের ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ। যুগের সঙ্গে তাল মিলিয়ে বর্তমান সময়ে তরুণ থেকে বৃদ্ধ সবারই ফ্যাশনের ক্ষেত্রে একটি নিজস্ব লাইফস্টাইল রয়েছে। প্রাকৃতিকভাবে ঋতু পরিবর্তনের কারণে সব বয়সীরাই আবহাওয়ার সঙ্গে নিজেদের ব্যক্তিত্বের সঙ্গে যায় এমন পোশাকই পরতে ভালোবাসেন। দেশীয় ফ্যাশন হাউজগুলোও ক্রেতাদের এই বিষয়গুলোর দিকে এখন বেশি নজর দিচ্ছে। নিত্য নতুন ডিজাইনের সঙ্গে ইউনিক ট্রেন্ড, ফ্যাশনের ক্ষেত্রে সবাই যেন ভিন্ন কিছু করতেই বেশি মনোযোগী।

ফ্যাশনের এই দিকটাতে নজর দিয়েছে দেশের অন্যতম সেরা লাইফস্টাইল ব্র্যান্ড টুয়েলভ ক্লদিং। এবার শীতে আধুনিক সব উইন্টার কালেকশন নিয়ে বাজারে এসেছে তারা। এথনিক ও ওয়েস্টার্ন বিভাগে টুয়েলভ এনেছে নতুনত্ব। মূলত এই দুই বিভাগেই বাহারি ডিজাইনের পোশাকের সমারোহ দেখা যাচ্ছে দেশজুড়ে থাকা ৩৪টি আউটলেটে।

 

ওয়েস্টার্ন ফ্যাশনের পোশাকের ক্ষেত্রে টুয়েলভের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ট্রেন্ড ও গুনগত মান। জ্যাকেট, সোয়েটার ও নিট, এই ৩টি মুল ক্যাটাগরিতে এবারের উইন্টার কালেকশন সাজিয়েছে টুয়েলভ ক্লদিং। প্রতিটি ক্যাটাগরিতে আবার ৩-৪টি করে ভাগ রয়েছে। পাশাপাশি পোশাকের ফাংশনাল কোয়ালিটিতেও বিশেষ নজর রেখেছে তারা। ফ্যাশন হাউজগুলোর ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো আর্থ সামাজিক প্রেক্ষাপটকে বিবেচনা করে পণ্যের দাম সবার সাধ্যের মধ্যে রাখা। টুয়েলভ এক্ষেত্রেও সফল। 

ছবি ও পোশাক: টুয়েলভ ক্লদিং

ক্রেতার ক্রয় ক্ষমতার মধ্যে চাহিদার সর্বোচ্চ পূরণ করে আসছে তারা। এবারের উইন্টার কালেকশনে টুয়েলভের বিভিন্ন ধরনের জ্যাকেট ১৮০০-২৬০০ টাকা, সোয়েটার ১৪০০-১৭০০ টাকা ও শীতের বিশেষ নিট টি-শার্ট ৯০০-১৮০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। আর, আকর্ষণীয় পণ্য হিসেবে রয়েছে বিভিন্ন রকমের স্টাইলিশ ব্লেজার। 

এছাড়াও এথনিক বিভাগে টুয়েলভের রয়েছে মেন্স, ওমেন্স, কিডস গার্লস ও কিডস এই মেজর ৪টি ক্যাটাগরি। এই ৪ টি ক্যাটাগরির ভেতরে আবার রয়েছে অনেকগুলো সাব ক্যাটাগরি। সর্বস্তরে ক্রেতাদের কথা মাথায় রেখে এই পণ্যগুলোর মূল্যও সাধ্যের মধ্যেই রেখেছে টুয়েলভ। বিভিন্ন আউটলেটে ৫০০ টাকা থেকে শুরু করে প্রিমিয়াম রেঞ্জ পর্যন্ত পণ্যের দামও বিভিন্ন।

এছাড়াও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যেমন বিয়ে, গায়ে হলুদ, জন্মদিনের পার্টি এরকম যেকোনো অনুষ্ঠানের জন্যই টুয়েলভের রয়েছে উৎসবের পোশাক। পাশাপাশি সদ্যজাত শিশুর জন্য তার ত্বকের সঙ্গে মানানসই করে পোশাকও নিজেদের সম্ভারে রেখেছে টুয়েলভ। যা উপহার হিসেবেও দারুণ।

দেশের বাজারের পাশাপাশি দেশের বাইরের বাজারের দিকেও নজর রেখে এক্সপোর্ট কোয়ালিটি নিশ্চিত করেই টুয়েলভের পোশাক এখন সবার মন জয় করে নিয়েছে।তাই শীতে ফ্যাশনেবল ব্যক্তির পছন্দের তালিকায় সবার ওপরেই থাকছে টুয়েলভ।

ইত্তেফাক/এআই