ভালো শুরুর পর ধুঁকছে আইরিশরা

আপডেট : ৩১ অক্টোবর ২০২২, ১৬:২৪

টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের চতুর্থ ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে আয়ারল্যান্ড। প্রথমে ব্যাট করে আয়ারল্যান্ডকে ১৮০ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দেয় অজিরা। ১৮০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভালো শুরুর পর খেই হারিয়েছে আইরিশরা।

১৮০ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে মারমুখি ভঙ্গিতে খেলতে থাকে দুই আইরিশ ওপেনার। দুই ওভারের তুলে ১৮ রান। দ্বিতীয় ওভারের শেষ বলে প্রথম উইকেট হারায় আয়ারল্যান্ড। এরপর ১৮ থেকে ২৫ রানের মধ্যে আরও চার ব্যাটারকে হারায় আইরিশরা।

আউট হওয়া ব্যাটারদের মধ্যে ওপেনার পল স্টারলিং ছাড়া আর কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। স্টারলিং ৭ বলে করেন ১১ রান। পাওয়ার প্লের ৬ ওভার শেষে আইরিশদের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৪৯ রান সংগ্রহ করেছে আয়ারল্যান্ড। অস্ট্রেলিয়ার পক্ষে মিচেল স্টার্ক ও ম্যাক্সওয়েল নেন ২টি করে উইকেট। 

ইত্তেফাক/জেডএইচ