শীতে সাবানের বদলে বডিওয়াশ

আপডেট : ০১ নভেম্বর ২০২২, ১৮:৪৮

ত্বক বা মিশ্র ত্বকের জন্য সাবানের বদলে বডিওয়াশ ব্যবহার করাই উত্তম। সামনে আসছে শীত। এসময় ত্বকের জন্য বডিওয়াশ ব্যবহার করাটাই সবচেয়ে ভাল। কিন্তু সাবানের বদলে কেনই বা বডিওয়াশ ব্যবহার করবেন? চলুন জেনে নেই: 

  • অধিকাংশ সাবানেই ক্ষার থাকে বেশি। এই ক্ষার ত্বকের উপরিভাগের প্রোটিনের স্তর ক্ষতিগ্রস্ত করে। এজন্য শীতে ত্বকে শুষ্কতাসহ অন্যান্য সমস্যা হয়। কিন্তু বডি ওয়াশে ক্ষারের পরিমান থাকে কম।
  • মুখের ধরন বিবেচনা করে অনেকে বডি ওয়াশ কেনেন বলে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায় না। তাই শরীরের ত্বকের ধরন বুঝে বডিওয়াশ কিনলে বেশি সুবিধা।

  • ত্বক শুষ্ক হলে ময়েশ্চারাইজার সমৃদ্ধ বডিওয়াশ বেশি কার্যকর। তৈলাক্ত ত্বকে যেকোনো ধরনের বডিওয়াশ কার্যকর হলেও মিনারেল অয়েল সমৃদ্ধ বডিওয়াশ বেশি ভালো।
  • সেনসিটিভ ত্বকের জন্য বিশেষায়িত বডিওয়াশ কিনতে হবে। বাজারে বডিওয়াশ দেখে কিনলেই হবে না। 
ইত্তেফাক/আরএম