‘বিশ্বরঙ’-এর শীতকালীন পোশাক প্রদর্শনী

আপডেট : ০২ নভেম্বর ২০২২, ১৯:১৫

দীর্ঘ ২৭ বছর ধরে ‘বিশ্বরঙ’ সৃষ্টিশীল ভাবনায় বাংলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিকে পোশাকে তুলে ধরেছে সুনিপুণ শৈলীতে। সেই ধারাবাহিকতায় মনমাতানো সব বাহারি ডিজাইনের কালেকশন থাকছে ‘বিশ্বরঙ’ এর শীতকালীন ২০২২ সংকলনে।

ছবি ও পোশাক: বিশ্বরঙ

বাঙালির জীবনে শীতের মৌসুমকে রাঙিয়ে দিতে অগ্রপথিক হিসেবে এদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে শীতকাল নিয়ে প্রথম কাজ শুরু করেন ১৯৯৪ সালে প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা তার জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড ‘বিশ্বরঙ’-এর মাধ্যমে। যা অনুকরণীয় হয়ে চলছে এখনো।

ছবি ও পোশাক: বিশ্বরঙ

‘বিশ্বরঙ’ শীতকাল ২০২২ এর পোশাকে প্রকৃতির নান্দনিক রূপের শীতকালীন মোটিফ উপস্থাপন করা হয়েছে পঞ্চ, উলের শাল, কাশ্মীরি শাল, শাড়ি, টি-শার্ট, ফুল হাতা শার্ট, আর্টিফিশিয়াল লেদারের জ্যাকেট, কটি ইত্যাদির মলিন সার্ফেসে। পোশাকের প্যাটার্নেও এসেছে ভিন্নতা।  

ছবি ও পোশাক: বিশ্বরঙ

২০২২-এর সংকলনে শীতের কথা মাথায় রেখে ব্যবহার করা হয়েছে স্বাভাবিকভাবে ব্যবহার উপযোগী আরামদায়ক সুতি, লিলেন, ভিসকস, ভয়েল, স্লাব, শ্যামলে কাপড়। আর আভিজাত্য তুলে ধরতে জয়সিল্ক, ডুপিয়ান, হাফ সিল্ক,জর্জেট, সিফনসহ ভিন্ন ভিন্ন বাহারি কাপড় তো থাকছেই। পোশাকগুলোতে উৎসবের আমেজ ফুটিয়ে তুলতে উজ্জ্বল রং-এর ব্যবহার করা হয়েছে, পাশাপাশি কাজের মাধ্যম হিসাবে এসেছে চুনরি, টাই-ডাই, ব্লক, বাটিক, কারচুপি, এ্যাপলিক, কাটওয়ার্ক, স্ক্রিনপ্রিন্ট, ইন্ডাস্ট্রিয়াল প্রিন্ট ইত্যাদি।

ছবি ও পোশাক: বিশ্বরঙ

আগামী ১ নভেম্বর ২০২২ থেকে শীতের শেষ দিন পর্যন্ত বিশ্বরঙ-এর সকল শো-রুমে এবং অনলাইনে শীতকাল ২০২২ সংকলনের পোশাক প্রদর্শনী চলবে। পোশাক সংক্রান্ত যেকোন তথ্য পেতে www.bishworang.website, ফেসবুক পেইজ BishwoRang ও ইন্সটাগ্রাম একাউন্ট bishworang_official.

ইত্তেফাক/এআই