আমান উল্লাহ (সাজা মিয়া)
সিলেট নগরীর করিমউল্লাহ মার্কেটের স্বত্বাধিকারী ব্যবসায়ী আমান উল্লাহ (সাজা মিয়া) (৮৫) বৃহস্পতিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজেউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ৬ মেয়ে রেখে গেছেন। গতকাল শুক্রবার নগরীর শাহী ঈদগাহ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে নগরীর নয়াসড়কে মানিকপীর টিলা কবরস্থানে তাকে দাফন করা হয়। তার জানাজায় উপস্থিত ছিলেন-সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, কাউন্সিল রেজাউল হাসান কয়েছ লোদী, আজাদুর রহমান আজাদ, মখলিছুর রহমান কামরান প্রমুখ।
