দীপাবলির প্রদীপ জ্বালাতে গিয়ে অগ্নিদগ্ধ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থী মৌমিতা সাহা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাতে ঢাকার শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে তার মৃত্যু হয়।
মৌমিতা রুয়েটের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি খুলনায়।
জানা গেছে, গত ২৪ অক্টোবর রুয়েটের অস্থায়ী মন্দিরে দীপাবলির প্রদীপ জ্বালাতে গিয়ে অগ্নিদগ্ধ হন মৌমিতা সাহা। মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এবং পরে শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে ওই রাতেই ঢাকার শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়।
মৌমিতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রুয়েটের ম্যাটেরিয়াল স্যায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক পবিত্র প্রসাদ মণ্ডল শুক্রবার জানান, গতকাল (বৃহস্পতিবার) রাতে মৌমিতার মৃত্যু হয়েছে। মৃত্যুর পর তার মরদেহ খুলনায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে পারিবারিকভাবে তার সৎকার করা হবে। দীপাবলির প্রদীপের আগুন জীবনের কাল হয়েছে। অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা শোকাহত।

দুই মন্ত্রণালয়কে চিঠি দিচ্ছে রামেক হাসপাতাল পরিচালনা কমিটি