পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ১৫ জুন ২০১৯, ০৮:৪৩

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাতে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের ব্যারিস্টার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার বাদিয়াগছ গ্রামে মানিক হোসেন (২৬) ও একই উপজেলার সাহেবিজোত গ্রামে নয়ন ইসলাম (২৫)।

আরও পড়ুন: মঠবাড়িয়ায় নৌকা ও আনারস সমর্থকদের সংঘর্ষে আহত ১০

পঞ্চগড় থানার ওসি আবু আককাছ আহম্মদ জানান, পঞ্চগড়ের বাদিয়াগছ গ্রাম থেকে মানিক ও নয়ন মোটরসাইকেলে শহরে যাচ্ছিল। সদর উপজেলার ব্যারিস্টার বাজার রাস্তায় গেলে তেঁতুলিয়া থেকে পাথরবোঝাই একটি ট্রাক তাদের পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মানিক মারা যান। আহত নয়নকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।

ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও এর চালক পালিয়েছে বলে আরও জানান পুলিশের এই কর্মকর্তা।

ইত্তেফাক/এমআরএম