হবিগঞ্জের মাধবপুর প্রেসক্লাব সভাপতি মো. অলিদ মিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। সোমবার মাধবপুর প্রেসক্লাবের সামনে তারা এ মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন।
প্রতিবাদ সভায় সাংবাদিকরা বলেন, অলিদ মিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা অবিলম্বে প্রত্যাহার করা না হলে সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে আরও কঠোর কর্মসূচি পালন করবে।
সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান, সহ-সভাপতি মো. আবুল খায়ের, সাবেক সভাপতি রোকন উদ্দিন লস্কর, শংকর পাল সুমন সাংবাদিক, কাওছার আহমেদ, সানাউল হক শামীম, হীরেশ ভট্টাচার্য্য, আবুল হোসেন সবুজ, রাজীব দেব রায় রাজু, একলামুল আলম লেবু, এশিয়ান টিভি প্রতিনিধি আজিজুর রহমান জয় প্রমুখ।
সম্প্রতি বিভিন্ন পত্রিকায় উপজেলার মুক্তিযোদ্ধা চত্বরে গড়ে ওঠা বিএইচএল কোম্পারি শিল্পনীতি লঙ্ঘন করে প্রতিষ্ঠান পরিচালনার বিষয়ে জনস্বার্থে প্রতিবেদন প্রকাশ করে। প্রকাশিত সংবাদে ক্ষিপ্ত হয়ে কোম্পানির এইচআর এডমিন বাদী হয়ে সাংবাদিক অলিদ মিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক চাঁদাবাজি মামলা দায়ের করেন।
