রিভার্স ক্রাঞ্চের সতর্কতা

আপডেট : ১০ নভেম্বর ২০২২, ১৯:৩৫

পেটের ব্যায়ামের জন্য ক্রাঞ্চ আদর্শস্থানীয়। এই ব্যায়াম মাটিতে শুয়ে করা হয়। পেটের দুটি সমান্তরাল পেশি কে প্রাধান্য দিয়ে এই ব্যায়াম করা হয়। এছাড়া শুধু পা দুটি শরীরের সঙ্গে ৯০ ডিগ্রি কোনে সোজা বা হালকা বাঁকা করে রেখে হিপ সহ উপরের দিকে অল্প তুলে রাখা হয়। ফলে পেটের দিকের পেশির নিম্নাংশ কাজ করে। আজকাল অনেকেই রিভার্স ক্রাঞ্চ করেন। কিন্তু রিভার্স ক্রাঞ্চ করার সময় কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। সেগুলো কি? আসুন জেনে নেই:

  • শুধু পা, হিপসহ উঠিয়ে নিতে হবে। পেটের নিচের অংশ তুলবেন না।
  • মাথা মেঝেতে রাখবেন কিন্তু ঘাড়ের পেশিতে চাপ পড়বে না। 
  • চোখ সোজা উপরের দিকে রাখবেন। 

  • হাত দুটো পীঠের নিচে রাখা যাবে না। 
  • হাঁটু আরামদায়ক অবস্থায় রাখতে হয়। এক্ষেত্রে হাঁটু হালকা ভাজ করা যেতে পারে। 
  • ঘুমকাতুরে অবস্থায় এই ব্যায়াম করে লাভ নেই।
  • পিঠের পেশিতে যেন চাপ না পড়ে খেয়াল রাখতে হবে।
  • ওয়ার্ম আপ না করে ব্যায়াম করা ঠিক নয়।
ইত্তেফাক/আরএম