সিলেটকে নেতৃত্ব দেবেন মাশরাফি

আপডেট : ১২ নভেম্বর ২০২২, ২০:০৪

আগামী বছরের জানুয়ারিতে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। আর তাই এখন থেকে দল গোছাতে শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এবারের বিপিএলের দল সিলেট স্ট্রাইকার্সের অধিনায়কের দায়িত্ব পালন করবেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

শনিবার (১২ নভেম্বর) সিলেট স্ট্রাইকার্স তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। পোস্টে তারা লিখেছে, সিলেটকে নিয়ে নতুন মিশনে ক্যাপ্টেন মাশরাফি ! বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক মাশরাফি। সেই ধারা বজায় রেখেছেন বিপিএলেও। টি-২০ ক্রিকেটের জমজমাট এই আসরেও সফল অধিনায়কদের তালিকায় শীর্ষ নামটি তার। বিপিএলে এখন পর্যন্ত অধিনায়ক হিসেবে চারটি শিরোপা জিতেছেন 'নড়াইল এক্সপ্রেস' খ্যাত এই পেসার। খেলোয়াড় হিসেবে জিতেছেন আর একটি। ম্যাচ জয়ের দিকেও সফল মাশরাফি। 

এর আগে আইকন ক্রিকেটার হিসেবে মাশরাফি নাম ঘোষণা করেছিল সিলেট স্ট্রাইকার্স। অধিনায়ক হিসেবে বিপিএলের ৪টি শিরোপা জিতেছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। 

 

ইত্তেফাক/জেডএইচ