সাঈদ সাহেদুল ইসলাম
বাজেট...
কাক খাবে তাই মাংস ঠোঁটে
শেয়াল দিলো ডাক,
তার সে জবাব দিতে আবার
মাংস হারায় কাক!
কাকের বাজেট খায় শেয়ালে
শেয়ালেরটা? বাঘ,
বাঘের ওপর বাগড়া মেরেই
তাও কেড়ে নেয় টাগ!
টাগের ওপর নেই তো কেহ
সেই তো বড় কাকা,
আজ বাজেটেই করবে সাদা
যত্ত কালো টাকা!
আজ পুঁটিদের পানির অভাব
বোয়াল মাছের এসি,
বলছে বা কেউ বাজেট নিয়ে
চিন্তায় পড়ে গেছি!
গাছ লাগিয়ে খা...
ফলে যে আজ ফরমালিনের
ব্যাপক সে বিষবাষ্প রে,
সে ফলগুলোই কিনে কিনে
আজ যদি তুই খাস, পরে—
পড়বি রোগে, বাঁচবি না রে
কাজ দেবে না ডাক্তারে,
পারলে পরে নিজের থেকে
দূরেই সরে রাখ তারে।
দেশি কিছু ফলেও যে আজ
ফরমালিনের পর্শ যা!
সকলকে তো দিই পরামেশ
পালন সেটা কর সোজা—
দয়াল বাবা সে ফল খেতেই
এতই যদি সাধ করে,
গাছ লাগা রে গাছ লাগা রে
ফল খাবি আবাদ করে।
