রাডার সিস্টেম কেনার সুযোগ দিচ্ছে চীন

আপডেট : ১৪ নভেম্বর ২০২২, ২২:৩৫

বন্ধুত্বপূর্ণ দেশগুলোকে একটি রাডার সিস্টেম কেনার সুযোগ দিচ্ছে চীন। এসব রাডার শত্রুপক্ষের স্যাটেলাইট সনাক্ত করতে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে। 

চলতি সপ্তাহে ১০ মিটার লম্বা এসএলসি-১৮ সক্রিয় ইলেকট্রনিকভাবে স্ক্যান করা অ্যারে রাডার দেশটির গুয়াংডং প্রদেশের ঝুহাইতে চীন আন্তর্জাতিক বিমান চলাচল ও মহাকাশ প্রদর্শনীতে প্রদর্শিত করা হয়েছে।

এই রাডার একই সময়ে একাধিক নিম্ন-প্রদক্ষিণকারী স্যাটেলাইট সনাক্ত ও ট্র্যাক করতে পারে এবং তাদের পথের পূর্বাভাস দিতে পারে। দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন (সিইটিসি) এই তথ্য জানিয়েছে। 

সিইটিসি আরও জানিয়েছে, উচ্চ-শক্তি কম-ফ্রিকোয়েন্সি পি-ব্যান্ড রাডার সব আবহাওয়ায় ২৪ ঘণ্টা কাজ করতে পারে এবং এর বৃহৎ অনুসন্ধান পরিসর রয়েছে। যে সমস্ত দেশে পর্যাপ্ত মহাকাশ পর্যবেক্ষণ ক্ষমতা নেই সেসব দেশের জন্য এই রাডার অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

ইত্তেফাক/এসআর