পদ্মায় নৌকাডুবিতে দুই নারীর মৃত্যু

আপডেট : ১৫ নভেম্বর ২০২২, ২২:২৯

রাজশাহীর পবা উপজেলায় পদ্মা নদীতে নৌকাডুবিতে দুই নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। মৃতরা দুই নারী হচ্ছেন, সোনাইকান্দি গ্রামের মৃত আলম হোসেনের স্ত্রী রাশেদা বিবি (৪৫) এবং সুমন হোসেনের স্ত্রী আশিয়া বেগম ওরফে আসেনুর (৫০)।

পবা উপজেলার হরিপুর ইউপি চেয়ারম্যান বজলে রেজবী আল হাসান মুঞ্জিল জানান, ‘সকালে সোনাইকান্দি গ্রামের ১৫-২০ নারী-পুরুষ পদ্মার চরে খড় কাটতে যান। সন্ধ্যায় ফেরার পথে নৌকার তলা ফেটে সেটি ডুবে যায়। এসময় বাকিরা সাঁতারে তীরে উঠলেও দুই নারী তলিয়ে যান। পরে কয়েক কিলোমিটার দূরের ভাটিতে তাদের ভাসমান অবস্থায় পাওয়া যায়।’

রাজশাহী মহানগর নৌ থানার ওসি ওবাইদুল হক বলেন, ‘স্থানীয় লোকজন পদ্মা নদী থেকে দুই নারীর লাশ উদ্ধার করেছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’ 

ইত্তেফাক/পিও