সদস্যদের স্বার্থ রক্ষার শপথ নিলেন বাপিডিপ্রকৌস নেতারা

আপডেট : ১৫ জুন ২০১৯, ১৯:৪৫

সমিতির সদস্যদের স্বার্থ রক্ষায় পদক্ষেপ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করে শপথ গ্রহণ করলেন বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির (বাপিডিপ্রকৌস) নব-নির্বাচিত নেতারা। রাজধানীর সেগুন বাগিচার পূর্তভবনে সমিতির প্রধান কার্যালয়ে শনিবার অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তাদের শপথ বাক্য পাঠ করান ডিপ্লোমা প্রকৌশলীদের অভিভাবক সংগঠন ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান।

গণপূর্ত ই/এম প্ল্যানিং বিভাগ-২ ঢাকার নির্বাহী প্রকৌশলী এসএম আব্দুস সালামের সভাপতিত্বে বাংলা ১৪২৬-১৪২৮ মেয়াদের নবগঠিত এই কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ড কাউন্সিলর মো. ফরিদ উদ্দিন আহমেদ রতন, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সভাপতি মো. খবির হোসেন, বাপিডিপ্রকৌস নবগঠিত কমিটির সভাপতি মির্জা এটিএম গোলাম মোস্তাফা, সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, ১নং নির্বাহী সদস্য মো. আব্দুল কুদ্দুস প্রমুখ।

আরও পড়ুন: টাকা ধার দেওয়াকে কেন্দ্র করে দিনাজপুরে দুই যুবক খুন

শপথ নিয়ে নবগঠিত কমিটির নেতারা সদস্যদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা, দীর্ঘদিন নিষ্ক্রিয় করে রাখা সমিতিকে সক্রিয় করার পাশাপাশি ডিপ্লোমা প্রকৌশলীদের স্বার্থ রক্ষায় সব ধরনের পদক্ষেপ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।

ইত্তেফাক/বিএএফ