ফোন ঝাঁকিয়ে করা যাবে ফেসবুকের বাগ রিপোর্ট!

আপডেট : ১৫ জুন ২০১৯, ২১:৩৯

তথ্যপ্রযুক্তি ডেস্ক

 

ফেসবুক তাদের অ্যাপ এক্সপেরিয়েন্স আরো বাড়াতে চায়। এজন্য মাত্র কয়েক সপ্তাহের মধ্যে ফেসবুক অ্যাপের মধ্যে একটি ফিচার যুক্ত করা হবে। যেটার মাধ্যমে ব্যবহারকারীরা জাস্ট ফোনকে ঝাঁকিয়ে অ্যাপের যেকোনো সমস্যা ফেসবুকের কাছে রিপোর্ট করতে পারবেন। পিসিতে এই ফিচারটি আসবে না, কেননা পিসি ঝাঁকানোর কোনো ব্যবস্থা নেই সঙ্গে পিসিতে ঝাঁকি ডিটেক্ট করতে পারার মতো কোনো সেন্সর নেই। যাহোক, ‘shake to report’ ফিচারটি কয়েক সপ্তাহের মধ্যেই ফেসবুক অ্যাপে রিলিজ করে দেওয়া হবে। যদিও আইওএস ব্যবহারকারীদের কাছে ফিচারটি অলরেডিই opt-in feature হিসেবে রয়েছে। ধরুন, আপনার ফেসবুকের নিউজ ফিড আপডেট হওয়া থেকে বিরত থাকছে, আপনি জাস্ট ফোনটি ঝাঁকিয়ে এই ব্যাপারে ফেসবুককে রিপোর্ট করতে পারবেন।

Help & Support মেন্যু থেকেও যেকোনো বাগ সম্পর্কে ফেসবুককে রিপোর্ট করা যাবে। কিন্তু ফেসবুকের অনুসারে এই নতুন জেসচারটি ইউজারদের বাগ রিপোর্ট করতে আরো সুবিধা প্রদান করবে, এতে কোনো পেজেই যেতে হবে না জাস্ট ফোন ঝাঁকালেই রিপোর্ট ফাইল হয়ে যাবে। এই ফিচারটি শুধু বাগ রিপোর্ট করার জন্যই নয়, ধরুন আপনি ফেসবুকের নতুন কোনো ফিচার কিভাবে ব্যবহার করতে হবে জানেন না, এতে ফোনটি ঝাঁকালে ফেসবুকের কাছে সেটার রিপোর্ট চলে যাবে। যদি অনেক ইউজার একই রিপোর্ট করে সেক্ষেত্রে ফেসবুক সেটার রেসপন্স করতে পারবে। বিশেষ করে ফেসবুক ইউজারদের সঙ্গে আরো ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করার জন্য এমন ফিচার যুক্ত করতে চলেছে তাদের অ্যাপে।