সমুদ্রে নিখোঁজ স্কুল-ছাত্র

আপডেট : ১৫ জুন ২০১৯, ২১:৪৬

পারকি সৈকত

চট্টগ্রাম অফিস

পারকি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মো. মিনহাজ (১৪) এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে। সে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। গতকাল শনিবার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।

আনোয়ারা ফায়ার সার্ভিসের কর্মকর্তা দুলাল মিত্র বলেন, সকালে সহপাঠীদের সাথে বেড়াতে ফটিকছড়ি থেকে পারকি সমুদ্রসৈকতে আসে মিনহাজ। সাগরে ভেসে থাকা একটি জাহাজের পাশে গোসল করতে নামে মিনহাজসহ অন্যরা। এ সময় প্রবল স্রোতে ভেসে যায় মিনহাজ। আগ্রাবাদ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা সমুদ্রে উদ্ধার অভিযান চালাচ্ছে। নিখোঁজ মিনহাজ ফটিকছড়ি ধর্মপুর এলাকার মো. আলীর পুত্র।