ইয়াবাসহ চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের এক কারারক্ষীকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। আটক কারারক্ষীর নাম সাইফুল ইসলাম। শনিবার সন্ধ্যায় নগরীর কদমতলী ফ্লাইওভারে সিএনজি অটোরিক্সা তল্লাশী করে ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটক সাইফুল লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার আবুল কাশেম পাটোয়ারীর পুত্র।
আরও পড়ুন: ১৩ বছরের স্কুলছাত্রী ধর্ষিত
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো.কামরুজ্জামান বলেন, ‘ফ্লাইওভারের ওপরে যানবাহন তল্লাশী চলছিলো। এ সময় একটি অটোরিক্সায় তল্লাশী করে যাত্রী সাইফুল ইসলামের পকেট থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে সাইফুল জানিয়েছে চট্টগ্রাম কারাগারের এক কয়েদি তাকে ইয়াবাগুলো একজনের কাছ থেকে সংগ্রহ করে সেই কয়েদির ঘনিষ্ঠ আরেকজনের কাছে পৌঁছে দিতে বলেছিলো। সে পৌঁছে দিতে যাচ্ছিলো।’
ইত্তেফাক/নূহু

