পেনশন না হয় গ্র্যাচুইটি

আপডেট : ১৫ জুন ২০১৯, ২১:৫১

প্রস্তাবিত বাজেটে সার্বজনীন পেনশনের কথা বলেছেন অর্থমন্ত্রী। এজন্য তাঁকে অনেক ধন্যবাদ। আমি  বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের একটি মিল থেকে ২০১৭ সালের জানুয়ারি মাসে অবসর গ্রহণ করি। দেখতে দেখতে সোয়া দুটি বছর চলে গেল। এখন পর্যন্ত গ্র্যাচুইটির টাকা পাইনি। আমাদের পেনশন নেই। আমরা কী খাই? ওষুধ কেনার টাকা কোথায় পাই? সন্তানের পড়াশোনর খরচই চালাই কিভাবে? একটি করপোরেশনে ৩২ বছর চাকরির পর বৃদ্ধ বয়সে এরকম দুরবস্থায় পড়তে হবে, আর্থিক সংকটের সম্মুখীন হতে হবে—তা আমার কল্পনাতেও ছিল না। মাননীয় অর্থমন্ত্রী ও শিল্পমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি—হয় আমাদের পেনশন দিন, না হয় গ্র্যাচুইটির টাকা পরিশোধের ব্যবস্থা নিন। এভাবে তো আর বাঁচা যায় না।

নিতাই চন্দ্র রায়

৪৫/১ হিন্দু পল্লি রোড,

ত্রিশাল, ময়মনসিংহ