মহাত্মা গান্ধীর সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাইকেল র্যালির আয়োজন করেছে ভারতীয় হাই কমিশন। হাই কমিশনার রীভা গাঙ্গুলি দাশ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান র্যালিতে উপস্থিত ছিলেন। ঢাকাস্থ ভারতীয় দূতাবাস থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারত সরকার বিশ্বব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহাত্মা গান্ধীর সার্ধশততম জন্মবার্ষিকী পালন করছে এবং এরই অংশ হিসেবে এই সাইকেল র্যালির আয়োজন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাবের সদস্যরা র্যালিতে অংশ নেয়। হাই কমিশনার রীভা গাঙ্গুলি দাশ ও উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সমবেতদের উদ্দেশে বক্তব্য দেন।
রীভা গাঙ্গুলি দাশ বলেন, “আমরা এমন একটি সময়ে বাস করছি যখন গান্ধীজির আদর্শ ও বাণী তাঁর জীবিতকালের চেয়েও বেশি প্রাসঙ্গিক। এখনও তাঁর জীবন ও কর্ম বিশ্বের লাখো মানুষকে অনুপ্রেরণা দেয়।”
আরও পড়ুনঃ কর্মসংস্থান আছে বলেই ধান কাটা লোকের অভাব: প্রধানমন্ত্রী

হাই কমিশনার অনুষ্ঠানে উপস্থিত তরুণদের প্রতি মহাত্মা গান্ধীর আদর্শকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।
ইত্তেফাক/টিএস
