ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের সঙ্গে সংস্কৃতিকর্মীদের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) নগর ভবন বোর্ড রুমে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছের নেতৃত্বে জোটের সাধারণ সম্পাদক মো. আহ্কাম উল্লাহ, মিরপুর সাংস্কৃতিক ঐক্য ফোরামের সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক মাহবুব আলম শাহীন এবং ১৪ জন প্রতিনিধি ওই বৈঠকে যোগ দেন।
বৈঠকে সংস্কৃতি চর্চার নানা সংকট নিয়ে আলোচনার পর কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মেয়র আতিকুল ইসলাম তিন বছরের মধ্যে মিরপুর টাউন হল প্রাঙ্গণে আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত ঘোষণা করেন।
রাজধানীর মিরপুরে আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন একটি সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের জন্য মিরপুর সাংস্কৃতিক ঐক্য ফোরামের নেতৃত্বে সংস্কৃতি কর্মীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। সেই ধারাবাহিকতায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রতিনিধি দলে আরও ছিলেন-কাজী মিজানুর রহমান, আশিকুর রহমান বুলু, রেজাউল করিম রেজা, সগীর মোস্তফা, মঞ্জুর আলম সিদ্দিকী, ইকবাল হাবিব, আহমেদ সালাউদ্দিন, রিয়াজ উদ্দিন খোকন, হাবিব তাড়াশি, শাহরিয়ার আলম মামুন, দোলা মজুমদার ও নাহিদ স্মৃতি প্রমুখ।
