মালিবাগে রাজউকের নকশা বহির্ভূত ভবন উচ্ছেদ অভিযান

আপডেট : ২৮ নভেম্বর ২০২২, ১৪:২৪

রাজধানীর মালিবাগে কয়েকটি নকশা বহিভূত ভবনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে রাজউক। সোমবার (২৮ নভেম্বর) সকাল ১০টা থেকে অভিযানটি শুরু দুপুর বেলা শেষ হয়।

রাজউক একাধিক নকশা বহির্ভূত নির্মাণাধীন ভবনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিন। রাজউকের জোন-৬ এর পরিচালক সালেহ আহমদ জাকারিয়া, অথরাইজ জোটন দেবনাথ।

অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিন বলেন, আমরা আগেও এই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচলনা করেছি। তারপরও কিছু কিছু ভবন মালিক রাজউকের নিয়মাবলী সঠিকভাবে মেনে চলছেন না। যারা নিয়ম মানতে অনিহা প্রকাশ করেছেন তাদের বিরুদ্ধে আমরা পুনরায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। এছাড়াও কিছু কিছু ভবন মালিক রাস্তায় জায়গায় উপরে বাড়ি তৈরি করেছে।

তিনি আরও বলেন, কয়েকটি ভবনের আমরা অভিযান করেছি। এসব ভবনে আগেও অভিযান পরিচালনা করেছি। একই সঙ্গে আমরা ভবন মালিকদের নিয়মাবলী মানার ব্যাপারে সতর্কতামূলক নির্দেশনা দিচ্ছি। আমরা আগেও বলেছি, এ ভ্রাম্যমাণ আদালত একটি চলমান প্রক্রিয়া যা পর্যায়ক্রমে চলমান থাকবে।

প্রত্যক্ষদর্শী ভাড়াটিয়া মিজান বলেন, আমি এই ভবনের আট মাস আগে এসেছি। কিন্তু আমি এই বাসায় উঠার দুই মাস পরে ভবনে নকশা বহির্ভূত কিছু অংশ ভেঙে ফেলেন। পরিবর্ততে বাড়ির মালিক সময় নেয়। বাড়ির মালিকের ম্যানেজার আল-আমিন বলে এটা যে সমস্যা ছিল বিল্ডিংয়ের তা আমরা সমাধান করেছি। কে কী বললো এই নিয়ে চিন্তার কিছু নেই।গতকাল রাজউক থেকে লোক এসে বলে যাওয়ার পরও মালিকের ম্যানেজার বলে সমস্যা নেই। সব সমস্যার সমাধান হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত দোকানদার গোলাম মোস্তফা বলেন, বাড়ির মালিক আমাদের বলেছেন কোনো সমস্যা নেই। আমার রাজউকের চলমান সমস্যা সমাধান করেছি। আমার দোকানে ১০ লাখ টাকার মালামাল আছে এই অনেক মালামাল ক্ষতি হয়েছে এর জন্য দায়ি বাড়ি মালিক। বাড়ির মালিকের ম্যানেজার বলেছেন আপনারা ব্যবসা করেন কোনো সমস্যা নেই।

মোবাইল কোর্ট আরো উপস্থিত ছিলেন সহকারী অথরাইজড অফিসার আব্দুল লতিফ, প্রধান ইমারত পরিদর্শক আবদুল্লাহ আল মামুন ও ইমারত পরিদর্শক মো. যোবায়ের তারেক।

ইত্তেফাক/কেকে