সাত শতাধিক তরুণের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়ে গেলো ইউনিভার্সিটি অফ স্কলার্স ন্যাশনাল ইয়ুথ ক্যারিয়ার কার্নিভাল ২০২২। শনিবার (৩ ডিসেম্বর) ইয়ুথ ক্যারিয়ার ইন্সটিটিউটের আয়োজনে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে দিনব্যাপী এ কার্নিভাল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
অনুষ্ঠানে ‘রাইজিং ইয়ুথ অ্যাওয়ার্ড’ বিভিন্ন সেক্টরে অবদানের জন্য দেশের ৪০ জন তরুণ এবং প্রতিষ্ঠানকে ‘রাইজিং ইয়ুথ অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর পুরস্কার তুলে দেন।
ইয়ুথ ক্যারিয়ার ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা আরেফিন দিপু বলেন, ‘দেশের ৬৪ জেলার তরুণদের ই লার্নিং, ডিজিটাল এডুকেশন এবং সামগ্রিক ক্যারিয়ার বিষয়ে গাইডলাইন দিতেই ইয়ুথ ক্যারিয়ার ইন্সটিটিউট কর্তৃক এই আয়োজন।’
তিনি আরও বলেন, উক্ত অনুষ্ঠানে এক ঝমকালো আয়োজনের মাধ্যমে উদ্বোধিত হলো ইয়ুথ ক্যারিয়ার ইন্সটিটিউট-এর ই-লার্নিং প্লাটফর্ম। ১১ জন অভিজ্ঞ মেন্টরদের নিয়ে দেশের যুবসমাজের ক্যারিয়ার নিয়ে কাজ করতে থাকা এই অর্গানাইজেশনটির নবযাত্রা। এই আয়োজনের মাধ্যমে উন্মোচিত হয়েছে ই-লার্নিং প্লাটফর্মটির ওয়েবসাইট ও মোবাইল আ্যাপ, যা দ্বারা খুব সহজেই যেকোনো শিক্ষার্থী অনলাইন কোর্স-এ ভর্তি হয়ে অভিজ্ঞ ও দেশসেরা প্রশিক্ষকদের প্রশিক্ষণে দক্ষতা বিকাশ করতে পারবে।
অনুষ্ঠানে তিন সদস্যের জুরি বোর্ড হলেন আলমাস কবির, সাবেক সভাপতি, বাংলাদেশ এসোসিয়্যাশন অফ সফ্টওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিস; তৌহিদ হেসেন, সাধারন সম্পাদক, বাংলাদেশ কল সেন্টার এসোসিয়্যাশন; সাফিয়া শামা, যুগ্ন সম্পাদক বাংলাদেশ উইমেন ফেডারেশন;সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর পুরস্কার তুলে দেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ-এর নির্বাহী চেয়ারম্যান- নাসরিন আফরোজ, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ-এর ম্যানেজিং ডিরেক্টর- ড. বিকর্ণ কুমার ঘোষ এবং বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অ্যাস্পায়ার টু ইনোভেট-এর প্রজেক্ট ডিরেক্টর- ড. দেওয়ান মাহমুদ হুমায়ূন কবির, ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্ট্রাপ্রেনারশিপ একাডেমির প্রকল্প পরিচালক মো. আলতাফ হোসেন, বেসিস এর সভাপতি রাসেল টি আহমেদ, বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি সৈয়দ আলমাস কবির, বি টু বি এর চেয়ারম্যান আজাদুল হক, বি টু বি এর ভাইস চেয়ারম্যান সাজেদুল চৌধুরী এবং ইয়ুথ ক্যারিয়ার ইন্সটিটিউট এর ভাইস চেয়ারম্যান শামিমা বিনতে জলিল প্রমুখ।
