ঝিনাইদহ আওয়ামী লীগের কার্যালয়ের পেছনে ককটেল বিস্ফোরণ

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ১০:৩৩

ঝিনাইদহে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাত ২টার দিকে এ বিস্ফোরণে কোনো হতাহত হয়নি।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, রাত ২টার দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে  বিকট শব্দে পর পর চারটি ককটেল বিস্ফোরিত হয়। কার্যালয়ের পেছনের অংশে এ হামলা চালানো হয়। বিস্ফোরণের শব্দে নিরাপত্তা প্রহরী ও পুলিশ ঘটনাস্থলে পৌছাঁয়। তার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত পাঁচটি ককটেল উদ্ধার করে।

ওসি জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/আরএজে