এস এ মালেকের শোক সভা অনুষ্ঠিত

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ২২:১৭

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ফরিদপুর-১ আসন থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. এস এ মালেক এর শোক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) পানি ভবনে এ শোক সভার আয়োজন করা হয়।

শোক সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ও  বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি আ অ ম স আরেফিন সিদ্দিক বলেন, ডাক্তার এস এ মালেক একজন আদর্শবান ব্যক্তি। তার গতিশীল নেতৃত্বে ও বঙ্গবন্ধু পরিষদ আজ এদেশের থিংক ট্যাঙ্ক এর মিলন মেলায় পরিণত হয়েছে। 

বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আ ব ম ফারুক বলেন, মালেক  স্যারের আসন কখনো পূরণ হবার নয়। আমরা আমাদের একজন অভিভাবক কে হারিয়েছি। 

এস এ মালেকের শোক সভা অনুষ্ঠিত

ফিকামলি তত্ত্বের জনক,বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতির প্রধান পৃষ্ঠপোষক ড. আব্দুল ওয়াদুদ বলেন ড. এস এ মালেক আপদমস্তক একজন সৎ ব্যক্তি। তার কাছে অনেক কিছু শিখেছি, আরো শেখার বাকি ছিল। তার লেখনি ও রাজনৈতিক বিশ্লেষণ জাতিকে সবসময় উজ্জীবিত করতো।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি,  সংসদ সদস্য মোঃ শফিকুর রহমান,   ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এ কে আাজাদ,  ভি সি আখতারুজ্জামান, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আ ব ম ফারুক,  বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতির  সাধারণ সম্পাদক  প্রফেসর ডঃ শামসুদ্দীন ইলিয়াস,  বঙ্গবন্ধু  শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এর বিশেষজ্ঞ চিকিৎসক  মরহুম ডাক্তার এস এ মালেকর পুত্র ডাক্তার শেখ আব্দুল্লাহ আল মামুন,  পরিবারের সদস্যবৃন্দ,    আওয়ামী লীগের অনেক নেতা কর্মী ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র - শিক্ষক ও বঙ্গবন্ধু পরিষদের সদস্যবৃন্দ।

এস এ মালেকের শোক সভা অনুষ্ঠিত

ডা. এস এ মালেক মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যাসহ শরীরের নানা জটিলতায় ভুগছিলেন।

ডা. এস এ মালেক ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সব রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। তিনি ১৯৭৩ সালে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ফরিদপুর-১ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করেন।

ইত্তেফাক