জাহ্নবীর ইনস্টাগ্রাম চ্যালেঞ্জ!

আপডেট : ১৬ জুন ২০১৯, ২১:০৪

বিনোদন ডেস্ক

 

অভিনয়ের পাশাপাশি নাচ দিয়ে বলিউডে বেশ প্রশংসা কুড়িয়েছেন জাহ্নবী কাপুর। কত্থক নাচে তাঁর যথেষ্ট পারদর্শিতাও রয়েছে। পাশাপাশি বেলি ড্যান্সেও এবার চমক লাগালেন নায়িকা শ্রীদেবী কন্যা।

ইনস্টাগ্রামে সম্প্রতি পোস্ট হওয়া জাহ্নবী কাপুরের একটি বেলি ড্যান্সের ভিডিও সবার বেশ নজর কেড়েছে। বলা যায় অসাধারণ দক্ষতা দেখিয়েছেন জাহ্নবী।

ইনস্টাগ্রাম স্টোরিতেও এই ভিডিও শেয়ার করে জাহ্নবী লিখেছেন, এটি ড্যান্স দিওয়ানে চ্যালেঞ্জের জন্য তিনি করেছেন। একইসঙ্গে ধন্যবাদ জানিয়েছেন তাঁর প্রথম ছবির পরিচালক শশাঙ্ক খৈতানকে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি স্টুডিওতে বেলি ড্যান্স করছেন জাহ্নবী। আর এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় এরইমধ্যে ভাইরাল হয়েছে। কাজের ক্ষেত্রে জাহ্নবী আপাতত তাঁর আগামী ছবি ‘তখত’-এর শুটিং নিয়ে ব্যস্ত।

ইনস্টাগ্রামে নিয়মিত আপডেট দেন জাহ্নবী। গতকাল বাবা দিবস উপলক্ষে তাঁর বাবার ছবি দিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেন এই বলিউড তারকা।