পেঁপে চুরির অভিযোগে শিশুকে মারধর, থানায় অভিযোগ

আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ১৫:২৮

বরিশালের বানারীপাড়ায় পেঁপে চুরির অভিযোগে প্রিয় লাল বিশ্বাস নামে ১০ বছরের এক শিশুকে মারধরের খবর পাওয়া গেছে। উপজেলার পশ্চিম আউয়ার গ্রামের শুক্রবার (৯ ডিসেম্বর) এ ঘটনায় বানারীপাড়া মডেল থানায় অভিযোগ করা হয়েছে।  

জানা গেছে, শুক্রবার বিকেলে মিলন মুন্সির বাগানের দুটি পেঁপে চুরি করে খাওয়ার অভিযোগে কর্মচারী আব্দুর রব শিশুটিকে শিশুটির পেট কিল-ঘুষি মারেন। ওই দিন রাতে শিশুটি পেটে অসম্ভব ব্যথা অনুভব করলে তাৎক্ষণিক বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

শিশুটির মা জানান, ডাক্তার বিভিন্ন টেস্ট ও এক্স-রে করে পেটে বিভিন্ন জায়গায় জখম হয়েছে। শিশুটির মা তার ছেলের বিরুদ্ধে করা অভিযোগ মিথ্যা বলে দাবি করেন এবং বলেন আমার ছেলে ওই সময়ে বন্ধুদের নিয়ে আরেকজনের বাগান থেকে পেঁপে খেয়েছে।

অভিযুক্ত আব্দুর রব কিল-ঘুষি মারার কথা অস্বীকার করে শুধু ভয়ভীতি দেখিয়ে গলা চেপে ধরে ছিলেন বলে জানান।

এ বিষয়ে বানারীপাড়া মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মমিন উদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

ইত্তেফাক/আরএজে