ইরাকে ইঙ্গ মার্কিন হামলার আগে ইরাকের একটি সরকারি ব্যাংকের নিকট গচ্ছিত সোনালী ব্যাংকের ২ লাখ ৫৭ হাজার মার্কিন ডলারের সমপরিমাণ প্রায় ২ কোটি ১৮ লাখ টাকা আদায় করা হয়েছে। বাগদাদে অবস্থিত রাফিদেইন ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকটির চেয়ারম্যান খাওলা তালিব জব্বার এর সঙ্গে সোনালী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান মো. আশরাফুল মকবুল এ বিষয়ে সেটেলমেন্ট এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষরকালে সোনালী ব্যাংকের সিইও ও ম্যানেজিং ডিরেক্টর মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ এবং ফরেন রেমিট্যান্স ম্যানেজমেন্ট ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আব্দুল ওয়াহাব উপস্থিত ছিলেন
০০০
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের খুলনা জোনের পল্লী উন্নয়ন প্রকল্পের ব্যবসায় উন্নয়ন সম্মেলন সম্প্রতি অনুষ্ঠিত হয়। ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও খুলনা জোনপ্রধান মো. মাকসুদুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
০০
সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের শাখা মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তাদের সম্মেলন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান আবু হেনা মো. রাজী হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন এসআইবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী এবং বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও বিএফআইইউয়ের অপারেশনাল হেড মো. জাকির হোসেন চৌধুরী
০০০
নারায়ণগঞ্জের ফতুল্লায় খান জাহান আলী স্টেডিয়ামে গতকাল বিএসবি ফাউন্ডেশন স্কুল ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত হয়। ফাইনালে ঢাকার ক্যামব্রিয়ান স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় গাজীপুরের অগ্রণী স্কুল। অনুষ্ঠানে বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন এম কে বাশার উপস্থিত ছিলেন
