ময়মনসিংহে বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, ১০:৩৯

ময়মনসিংহের বলাশপুর এলাকায় চট্টগ্রামগামী একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহ-ভৈরব, ময়মনসিংহ-গৌরীপুর, ময়মনসিংহ-মোহনগঞ্জ-জারিয়াগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রোববার (১১ ডিসেম্বর) সকালে নগরীর বলাশপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ময়মনসিংহের ট্রেন পরিচালক শাহদাত হোসেন বলেন, খবর পেয়ে লোকোসেডের উদ্ধারকারী দল সোয়া ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছেন।

ময়মনসিংহ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) পরিদর্শক মেহেদী হাসান গণমাধ্যমকে জানান, ময়মনসিংহ জংশন থেকে চট্টগ্রামগামী ৩৮ ডাউন ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ-ভৈরব, ময়মনসিংহ-গৌরীপুর এবং ময়মনসিংহ-মোহনগঞ্জ-জারিয়াগামি ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ইত্তেফাক/এসকে