ইতালি-ব্রাজিলের সেই রেকর্ড ডাকছে ফ্রান্সকে

আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, ০৩:৪৯

ইতিহাসে মাত্র দুটি দল টানা দুই বার বিশ্বকাপ জেতার কীর্তি গড়েছে। প্রথম বার এই কীর্তিটা গড়ে ইতালি। ১৯৩৪ সালের পর ১৯৩৮ সালেও বিশ্ব চ্যাম্পিয়ন হয় আজ্জুরিরা। ২৪ বছর পর তাদের সেই কীর্তিতে ভাগ বসায় পেলে-গারিঞ্চাদের ব্রাজিল। ১৯৫৮ সালে নিজেদের প্রথম বিশ্বকাপ জয়ের পর ১৯৬২ সালেও শিরোপা ধরে রাখেন পেলেরা।  এরপর আর কোনো দলই শিরোপা ধরে রাখতে পারেনি।

এবার ইতালি-ব্রাজিলের সেই কীর্তি ছোঁয়ার হাতছানি ফ্রান্সের সামনে। কিলিয়ান এমবাপ্পেরা পারবেন ইতালি-ব্রাজিলের পাশে নাম লেখাতে? উত্তরটা দেবে সময়। তবে ফরাসিদের সামনে সম্ভাবনাটা ভালো মতোই আছে। ইতিহাস বলে দিচ্ছে, গত ২৪ বছরে কখনো বিশ্বকাপের সেমিফাইনালে হারেনি ফ্রান্স। এই সময়ের মধ্যে এবার নিয়ে ৪ বার সেমিফাইনালে উঠল তারা। এর মধ্যে আগের তিন বারই ফরাসিরা সেমির বাধা টপকে ফাইনালে উঠেছে। দুই বার জিতেছে শিরোপাও। মানে গত ২৪ বছরে ফরাসিরা সেমিফাইনালে কখনো হারেনি।  এবার কী হবে? মরক্কো বাধা টপকে ফ্রান্স পারবে ফাইনালে উঠতে?

ইত্তেফাক/ইআ