নানিয়ারচরে ইউপিডিএফ-এর তিন কর্মী আটক

আপডেট : ১৬ জুন ২০১৯, ২১:৪৪

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটির নানিয়ারচরে চাঁদাবাজির অভিযোগে আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) তিন কর্মীকে আটক করেছে যৌথবাহিনী। আটককৃতরা হলো-নেইসন চাকমা (১৯), অন্তর চাকমা (২০) ও নয়ন চাকমা (২৫)। রবিবার ভোরে রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি এলাকায় থেকে তাদের আটক করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার ঘিলাছড়ি সেনা ক্যাম্পের একটি যৌথবাহিনীর দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে। এসময় যৌথবাহিনীর দলটি তাদের হাতেনাতে আটক করে। পরে তাদের কাছ থেকে একটি ডিসকভার মোটরসাইকেল একটি মোবাইল, ২টি চাঁদা আদায়ের রশিদ বহি ও নগদ ৫ হাজার ১৪৫ টাকা উদ্ধার করা হয়। অভিযান চালিয়ে একটি দেশীয় অস্ত্র ও ইউপিডিএফের কিছু লিফলেট উদ্ধার করা হয়। পরে আটককৃতদের নানিয়ারচর থানায় হস্তান্তর করা হয়। নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।