চট্টগ্রাম অফিস
চট্টগ্রামে গণ-পরিবহন ও পণ্যপরিবহনের উপর প্রশাসন, পুলিশ, বিআরটিএ এর হয়রানি এবং স্থানে স্থানে চাঁদাবাজদের উত্পাত, দুর্বৃত্তায়নে অভিযোগ করেছে চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নেতারা। গতকাল রবিবার সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দিনের সাথে সাক্ষাত্ করে তার সহযোগীতা চান পরিবহন নেতারা। পরিবহন নেতারা অভিযোগ করে বলেন, পরিবহন সেক্টরের এই হায়রানির বিরুদ্ধে মালিক, শ্রমিকরা আজ ঐক্যবদ্ধ। আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। অন্যতায় বৃহত্তর চট্টগ্রামের পরিবহন সেক্টরে অনিদিষ্টকালের জন্য ধর্মঘট পালন করা হবে।
এই সময় চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মঞ্জুরুল আলম মঞ্জু, ভারপ্রাপ্ত মহাসচিব গোলাম রসুল বাবুল, সহ সভাপতি মো. ইউনুচ কোম্পানী, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, হাবিবুর রহমান চৌধুরী, মোহাম্মদ কলিম উল্লাহ, অহিদুল নুর কাদেরী, শহিদুল ইসলাম, মনছুর রহমান, শালেহ আহম্মদ, সিরাজ উদ দৌল্লাহ নিপু, হারুন উর রশিদ মিন্টু প্রমুখ।
