চট্টগ্রাম অফিস
পারকি সৈকতে সমুদ্রে নিখোঁজ স্কুলছাত্র মিনহাজের মরদেহ উদ্ধার করা হয়েছে গতকাল রবিবার দুপুরে। গত শনিবার সৈকতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় মিনহাজ। আনোয়ারা ফায়ার সার্ভিসের কর্মকর্তা দুলাল মিত্র জানান, সে ফটিকছড়ি উপজেলার ধর্মপুর এলাকার মোহাম্মদ আলীর পুত্র। স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিলেন মিনহাজ।
