চিতলমারীতে উপাধ্যক্ষের ছেলে অপহূত

আপডেট : ১৬ জুন ২০১৯, ২১:৪৬

চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা

চিতলমারীর সরকারি বঙ্গবন্ধু মহিলা কলেজের উপাধ্যক্ষ ও সাবেক চিতলমারী উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি কাওছার আলী তালুকদারের ছেলে খালিদ তালুকদারকে (৬) অপহরণ করেছে দুর্বৃত্তরা।

পারিবারিক ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের চৌদ্দহাজারী গ্রামের বাড়ির পাশ থেকে খালিদকে অপহরণ করা হয়। বাড়ির লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বাগেরহাট ডিবি পুলিশের একটি টিম সারারাত অভিযান চালিয়েও অপহূত শিশু খালিদ তালুকদারকের উদ্ধার করতে পারেনি।

চিতলমারী থানার ওসি অনুকুল সরকার জানান, অপহরণের ব্যাপারে এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য ওই এলাকার সন্দেহভাজন পাঁচজনকে আটক করে থানা নিয়ে আসা হয়েছে।

বাগেরহাট জেলা ডিবি পুলিশের ওসি মো. রেজাউল করিম জানান, শিশু খালিদ তালুকদারকে উদ্ধারের জন্য ডিবি পুলিশের একাধিক টিম কাজ করছে। অপহরণকারীদের আটকের চেষ্টা চলছে।