মেহেরপুরে পানিতে ডুবে যুবকের মৃত্যু

আপডেট : ১৬ জুন ২০১৯, ২১:৪৮

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামে পানিতে ডুবে আজমল হোসেন নামের এক যুবক মারা গেছে। রবিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবক আজমল হোসেন মৃগী রোগী ছিলেন। তিনি একই গ্রামের কামাল হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, আজমল হোসেন সকালে বাড়ি থেকে মাঠে ঘাস কাটতে যায়। এসময় মাঠের একটি পুকুরে নেমে গোসল করার সময় তার মৃগী রোগের প্রভাব শুরু হয়। এসময় তিনি ডুবে মারা যান। পরে স্থানীয়রা লাশ ভাসতে দেখে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।