শীতে রাত জেগে কনসার্ট দেখার ধুম পড়বে। বাইরে দীর্ঘক্ষণ থাকায় হাত ও পায়ের ত্বকে রুক্ষতা সহ নানা সমস্যা হতে পারে। এজন্য হাত ও পায়ের যত্নে বিশেষ গুরুত্ব দিতে হবে। কাজটি কঠিন না। এক্ষেত্রে এই বিষয়টি খেয়াল রাখুন:
- ত্বকে আর্দ্রতা ধরে রাখার অন্য হাত ধুয়ে ময়েশ্চারাইজার লাগাতে হবে। তবে বাজারচলতি ময়েশ্চারাইজার ব্যবহার না করে নারকেল তেল বা সরিষার তেল ব্যবহার করতে পারেন।
- হাতে ও পায়ে মোজা পরার আগে ময়েশ্চারাইজার ব্যবহার করুন। চাইলে লোশন ব্যবহার করতে পারেন।
- ত্বকে পার্শ্বপ্রতিক্রিয়া হবে না এমন উপাদানের মধ্যে অ্যালোভেরা প্রধান। এটি ত্বকে ব্যবহার করতে পারেন।
- শীতে ব্যবহার করুন গ্লাভস ব্যবহার করুন। এই সময়ে অত্যধিক পানির ব্যবহারও এড়িয়ে চলুন, এতে ত্বকের প্রাকৃতিক তেল অপসারিত হয়।
