ইসলামপুরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

আপডেট : ১৬ জুন ২০১৯, ২১:৫৬

জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুর নাম রাসেল (৮)।  সে স্থানীয় একটি কিন্ডারগার্টেনে নার্সারির ছাত্র ছিলো। নিহত রাসেল উপজেলার সাপধরী ইউনিয়নের চরশিশুয়া গ্রামের ইব্রাহীম মিয়ার ছেলে।  

চিনাডুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম জানান, সকালে শিশু রাসেল গুঠাইল যমুনা আইডিয়াল মাদরাসা থেকে পরীক্ষা শেষে পায়ে হেঁটে তার মামার বাড়ি ফিরছিলো। এ সময় গুঠাইলের নদীপাড়া এলাকায় পৌঁছুলে পেছন থেকে একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর ট্রাক্টরের চালক পালিয়ে যায়। 

আরও পড়ুন: বিদেশ ফেরত নারীকে ধর্ষণ চেষ্টা মামলায় চালক ও হেলপার ৩ দিনের রিমান্ডে

ইসলামপুর থানার ওসি আবব্দুল্লাহ আল মামুন বলেন, এ ব্যাপারে ইসলামপুর থানায় একটি মামলা হয়েছে।


ইত্তেফাক/নূহু