যাত্রা ২০১৯ সালের ১ ডিসেম্বর থেকে। উদ্যোক্তা হওয়ার পর পরিবারের ভালোই সমর্থন পেয়েছেন দীপ্তি। স্বামী, বড় ভাই এবং ছোট ভাইয়ের সহযোগিতা কঠিন কাজকে সহজ করেছে। জান্নাতুল ফেরদৌস দীপ্তি এখন একজন সফল নারী উদ্যোক্তা। 'গ্লো টাচ বাই আলভিয়া’ নামের ফ্যাশন হাউজের প্রধান নির্বাহী ও সত্ত্বাধিকারী তিনি। শুরুটা অনলাইন প্ল্যাটফর্মে হলেও এখন নিজস্ব শো-রুমও রয়েছে।
অল্পসময়ের মধ্যে অনলাইনে দীপ্তির প্রতিষ্ঠানটির পেজের ফলোয়ার সাড়ে ৩ লক্ষ অতিক্রম করেছে। ফ্যাশনেবল আর নিত্যনতুন ডিজাইনের সমাহার যেন ‘গ্লো টাচ বাই আলভিয়া’। এক কথায় ফ্যাশনেবল ড্রেসের সাম্রাজ্য।
দীপ্তি বলেন, আমাদের ৩টা শপ আছে। বসুন্ধরা আবাসিক এলাকা, বনানী এবং ধানমন্ডিতে আমাদের শপ রয়েছে। আগামী মাসে উত্তরা যমযম টাওয়ারে আরেকটি শপ উদ্বোধন করতে যাচ্ছি।
নিজের স্বপ্নের কথা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের ৬৪ জেলায় আমাদের শাখা করার ইচ্ছা আছে। ভোক্তাদের জন্য আরও ভালো ভালো ড্রেস উপহার দেয়ার ইচ্ছে আছে। আমরা আমাদের কোম্পানির মান এবং ভোক্তাদের ভালোবাসা ধরে রাখার চেষ্টা করব।
